ফ্লাইওভারের সিঁড়ির নিচে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের সিঁড়ির নিচ থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

পুলিশ জানায়, মৃত ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরনে ছিল একটি প্যান্ট ও গায়ে সোয়েটার। তবে পরিচয় নিশ্চিত করার মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বলেন, এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।