বগুড়ায় ক্লিনিকের ফ্রিজে মিললো কোরবানির মাংস, মেয়াদোত্তীর্ণ ওষুধ

বগুড়ায় সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন একটি বেসরকারি হাসপাতাল (ক্লিনিক) সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের ফ্রিজ থেকে পাওয়া যায় কোরবানির মাংস ও মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ।

মঙ্গলবার (২৪ জুন) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ঠনঠনিয়া এলাকায় জমজম ইসলামিয়া ক্লিনিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম ও সদর সেনাক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও অংশ নেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন এস এম নূর-ই-শাদী।

অভিযানকারী দল জানায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দিয়ে আসছিল। এর ভেতরে ছিল চরম অব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধির লঙ্ঘন এবং নানা অনিয়ম।

লেফটেন্যান্ট ফাহাদ বলেন, অভিযান চালিয়ে দেখা যায়, ওষুধ সংরক্ষণের জন্য ব্যবহৃত ফ্রিজে রাখা ছিল কোরবানির মাংস। ক্লিনিকের স্টোর রুমে পাওয়া গেছে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধও।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম জানান, মোবাইল কোর্টের মাধ্যমে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং সেখান থেকে ২৩টি চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।