বগুড়ায় মুরগি চুরি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১

বগুড়ার গাবতলীতে মুরগি চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের স্বাধীন (১৮) গুরুতর আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামে এই ঘটনা ঘটে। গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, প্রধান হামলাকারী স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত তরিকুল ইসলাম ভুট্টো একই এলাকার আনোয়ার হোসেন সাজুর ছেলে। ভুট্টোর আগে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ভুট্টোর মুরগির খামার থেকে ব্রয়লার মুরগি চুরি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে ভুট্টো ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাত সাড়ে ৯টায় গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, দু’পক্ষের সংঘর্ষে ভুট্টো নিহত এবং স্বাধীন আহত হয়েছেন। হত্যায় জড়িত থাকার কারণে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর পাঠানো সময় লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।