বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৪

বগুড়ায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাত ২ টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত শহরের রেলওয়ে কলোনীতে এই অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য,  দেশীয় অস্ত্র ও তাজা গুলি সহ ৪ জনকে আটক করা হয়েছে৷

আটককৃতরা হলেন বগুড়া সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোন এলাকার গহুরের ছেলে মিঠুন, একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত, মঙ্গলের মেয়ে রাজকুমারী ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়ায় এলাকার মঙ্গলের ছেলে সুজন।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সেনাবাহিনীর বগুড়া ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফের পরিচালনায় অভিযানে একটি তাজা গুলি, প্রায় ১ হাজার বোতল বাংলা চোলাই মদ, ২ কেজি গাঁজা, ২৫ টি দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়৷

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ মিয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।