বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

বিভিন্ন অভিযোগে বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান গত ২৮ আগস্ট ওসি মিলাদুন্নবীকে পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়েছে, মিলাদুন নবী সোনাতলা থানায় কর্মরত থাকাকালে বিভিন্ন অপরাধের কারণে থানায় মামলা না করা, অপরাধীদের ব্যবহৃত পুলিশ কালারের পিকআপ রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকলেও অপরাধী শনাক্ত করতে গাড়ির মালিকানা যাচাইয়ের জন্য বিআরটিএর সঙ্গে যোগাযোগ করেননি।

তিনি প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ হওয়া ছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে অনিয়ম সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ওআর সদর, পুলিশ অফিস বগুড়ায় সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।

ওসি মিলাদুন নবী বলেন, এ ধরনের আদেশ হয়েছে। বগুড়ার পুলিশ সুপার আরেকটি আদেশ করার পর দায়িত্ব হস্তান্তর করব।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।