বর্বর ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে ৩২০ জন।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। খবর ইরনার।
বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে একাধিক হামলা চালায়। এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনা নয়, বরং আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে চালানো হয়, যা পরিস্থিতিকে আরো মারাত্মক তোলে।
এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হামলায় নিহত হন।
খবরওয়ালা/এফএস



