বাংলাদেশি ২৩ অবৈধ অভিবাসী ফেরত পাঠালো মালয়েশিয়া

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে । দেশটিতে অবৈধ অভিবাসী দমন অভিযানে আটক হয়েছিলো তারা। 

দেশটির আইন অনুযায়ী বিভিন্ন অপরাধে পাওয়া সাজা শেষে তাদের পাঠানো হয়েছে। একই সাথে অন্যান্য দেশের আরো ২৫৫ জন নাগরিককেও ফেরত পাঠানো হয়। গতকাল সোমবার এ তথ্য জানায় জোহর অভিবাসন বিভাগ।

বিবৃতিতে বলা হয়, জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৭৮ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ২৩০ জন ইন্দোনেশীয়, ২৩ জন বাংলাদেশি, ১৭জন পাকিস্তানি, ছয়জন ভারতীয়, একজন কলম্বিয়ান এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন, সে জন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে ফেরত পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।