বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি । দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এ সফরকালে বাংলাদেশ অভিবাসন-সম্পর্কিত জটিলতার দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।

তিনি বলেন, ‘ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।’

মুখপাত্র বলেন, ‘গত আট বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর। সফরকালে বাংলাদেশ ও ইতালি শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।