বাক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

যশোরে স্টিলের বাক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা পারিবারিক কলহের জেরে তাকে হত্যার পর মরদেহ গোপন করা হয়েছিলো। এ ঘটনায় নিহতের স্বামী তপন দেবনাথকে আটক করা হয়েছে।

বুধবার (৯জুলাই) বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।।

নিহত সুচিত্রা দেবনাথ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষণগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সকাল ৬টার দিকে সুচিত্রাকে সর্বশেষ জীবিত দেখা যায়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে তার স্বামী তপন দেবনাথ শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে নিজ ঘরের স্টিলের কাপড়ের বাক্স খুলে ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান জানান, ধারালো অস্ত্র দিয়ে সুচিত্রা দেবনাথের মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। পরে লাশ গোপন করতে স্টিলের বাক্সে ঢেকে রাখা হয়।

পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তপন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।