বিশ্ব ফটোগ্রাফি দিবস আজ

আজ শনিবার (১৯ আগস্ট) বিশ্ব ফটোগ্রাফি দিবস। প্রতিবছর এ দিনে বিশ্বের নানা প্রান্তে নানা কর্মসূচি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ফটোগ্রাফির ইতিহাস দুই শতাব্দীরও বেশি পুরোনো। ১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসেফোর নিপেস ও লুই ডাগুয়ের যৌথভাবে উদ্ভাবন করেন প্রথম কার্যকর ফটোগ্রাফিক প্রযুক্তি ‘ডাগুয়েরিওটাইপ’। এরপর ১৮৩৯ সালের ৯ জানুয়ারি ফ্রান্সের বিজ্ঞান একাডেমি এ প্রযুক্তি ঘোষণা করে। সেই বছরের ১৯ আগস্ট ফরাসি সরকার দিনটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।

বিশ্ব ফটোগ্রাফি দিবস শুধু ফটোগ্রাফির জন্মদিনকেই স্মরণ করায় না, বরং এটি শিল্প, সংস্কৃতি, ইতিহাস ও প্রযুক্তির এক সমৃদ্ধ অধ্যায়ের প্রতিফলন। ফটোগ্রাফি আজ শুধুই ছবি তোলার মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে সময়ের সেরা দলিল, নীরব ভাষায় বলা একেকটি গল্প।

বিশেষজ্ঞদের মতে, ফটোগ্রাফি হলো এমন এক শিল্প যেখানে সময়, আবেগ, সংস্কৃতি ও ইতিহাস এক ফ্রেমে বন্দি হয়। একটি সুন্দর ছবি তার সময়কেই অতিক্রম করে— আজকের মতো আগামী ৫০ বছর পরেও সমানভাবে প্রশংসিত হতে পারে।

দিনটিতে বিশ্বের নানা প্রান্তে আলোচিত হয় ফটোগ্রাফির বিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সৃজনশীল দিক। ফটোগ্রাফারদের জন্য এটি নতুন কৌশল ও শৈলী অন্বেষণের অনুপ্রেরণার দিন।

আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে একজন ফটোগ্রাফার, আর একটি ছবি আমাদের চারপাশের পৃথিবীর গল্পগুলোকে নতুনভাবে দেখতে শেখায়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।