বুকে বঁটি ঢুকে ২ বছরের শিশুর মৃত্যু

রাজশাহীর তানোরে বেঞ্চ থেকে নামতে গিয়ে বঁটির ওপর পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রউফা রুক্কা ওই গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগম দম্পতির মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা হাওয়া বেগম সকালে বাড়ির উঠানে বসে বঁটিতে পাকা আম কাটছিলেন। শিশুটি পাশেই একটি বেঞ্চে বসে ছিল। এ সময় শিশুটির মা আরও আম আনতে ঘরের ভেতরে গেলে মায়ের সঙ্গে যাওয়ার জন্য বেঞ্চ থেকে নামতে গিয়ে শিশু রইফা ধারালো বঁটির ওপর পড়ে যায়। এতে বঁটির সামনের অংশ শিশুটির বুকে ঢুকে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, শিশুর পরিবারের কারও অভিযোগ নেই। এটি একটি দুর্ঘটনা। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।