বেক্সিমকোর বন্ধ ১৪ প্রতিষ্ঠানের শ্রমিকদের ৫২৫ কোটি টাকা দিচ্ছে সরকার

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য সরকার ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা মঞ্জুর করেছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর কাছে এই অর্থের চেক হস্তান্তর করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন এবং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আন্তরিক সহযোগিতায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৮ম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থ মঞ্জুর করা হয়।

আগামী ৯ মার্চ থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে-অফ করা ১৪টি প্রতিষ্ঠানের সব শ্রমিক ও কর্মচারীদের পাওনাদি পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলেও জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।