ভিয়েতনামের বন্যায় ৪১ জনের প্রাণহানি, নিখোঁজ ৯

ভিয়েতনামের মধ্যাঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা তীব্র বন্যায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে এবং ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে ডাইক ম্যানেজমেন্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, বন্যার কারণে ৫২ হাজারেরও বেশি ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি বিপুল পরিমাণ গবাদিপশু ও হাঁস-মুরগি ভেসে গেছে বা মারা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাক লাক প্রদেশ, যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। খানহ হোয়া প্রদেশে প্রাণ গেছে আরও ১৪ জনের। ভয়াবহ আবহাওয়ার কারণে ১০ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।

এদের মধ্যে প্রায় ৬ লাখ পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনরায় দেওয়া হয়েছে।

প্রাদেশিক সড়কগুলোতে ১৪০টিরও বেশি ভূমিধসের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে হাজার হাজার কর্মী ও পুলিশ সদস্যকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মোতায়েন করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।