ভূতুড়ে কারণে মিলছে না জন্মনিবন্ধন সনদ, কবে মিলবে তাও জানেন না এলাকাবাসী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নতুন (দ্বিতীয়) পৌরসভা গঠনের দেড় বছর হয়ে গেলেও জন্মনিবন্ধন সনদই পাচ্ছেন না এলাকাবাসী। কবে মিলবে তাও জানেন না তারা। এতে শিশুদের বিদ্যালয়ে ভর্তিসহ নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ নাগরিকদের।

জানা যায়, নতুন গঠিত নারায়ণপুর পৌরসভায় একে তো জন্মনিবন্ধন সনদ মিলছে না, বাকী সব কার্যক্রমও চলছে অফলাইনে। ওয়ার্ডভিত্তিক জিও কোড না থাকায় গত দেড় বছর ধরে জন্মনিবন্ধন সনদ মিলছে না দাবি প্রশাসনের। এছাড়া ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ছয় জন গ্রাম পুলিশও। এতে মানবেতর জীবন যাপন করছে পরিবারগুলো। আর সুবিধা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।

সারপার গ্রামের বাবুল হোসেন জানান, তাদের সন্তানদের স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ দিতে বলেছিলেন শিক্ষকরা। ঐ সময়ের আবেদন করা সন্তানের জন্মসনদের জন্য এসেছেন। কিন্তু তারা এ সনদ কবে পাবেন তা জানেন না। 

এছাড়া গ্রাম পুলিশ সুকুমার বলেন, আমিসহ ছয় জন গ্রাম পুলিশ ১৪ মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা পৌরসভায় না ইউনিয়নে আছি তাও জানি না।

নারায়ণপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, ওয়ার্ড বিভক্তির গেজেট না থাকায় পরিসংখ্যান ব্যুরো থেকে দুই ডিজিটের জিও কোড পাওয়া যায়নি। আমরা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। দুই ডিজিটের জিও কোড পেয়ে গেলে জন্মনিবন্ধন সনদ দিতে পারব।

খবরওয়ালা/টিএ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।