ভেড়ামারায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারা বাজারে ঔষধের দোকানে  মোবাইল কোটের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এতে তিন ঔষধের দোকানে  মেয়াদ উত্তীর্ণ  ঔষধ ও ফ্রি সেম্পল ঔষধ বিক্রির দায়ে ২৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২ টার সময় ভেড়ামারা রেলবাজারে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ফরাদ  ফার্মেসী, শিশির ফার্মেসী, ও তুষার ফার্মেসী কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফ্রি সেম্পল ঔষধ বিক্রয় করার অপরাধে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযন  পরিচালনা করেন আকাশ কুমার কুন্ডু ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার । এ সময় উপস্থিত ছিলেন কে এম মুহসীনিন মাহবুব সহকারী পরিচালক ঔষধ প্রশাসন কুষ্টিয়া, মিঠুন কুমার ঘোষ ঔষধ তত্ত¡াবধায়ক ঔষধ প্রশাসন কুষ্টিয়া, ডাক্তার কানিশ ফারজানা উপজেলা প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা, এস আই শরিফুল ইসলাম। কেমিস্ট অ্যান্ড ড্রাগ এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, প্রথমবারের মতো  সতর্ক করে দিয়ে যাচ্ছি এর পরে যদি কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফ্রি সেম্পল ঔষধ বিক্রয় করা সংবাদ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।