ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাকে মারধরের ঘটনায় বিএনপি নেতাসহ আটক ৬

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।

এ বিষয়ে জানতে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে ঢুকে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠে আটককৃতদের বিরুদ্ধে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

খবওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।