মদ্যপ অবস্থায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ২ নেতার জামিন

রাজধানীর গুলশান থেকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার হওয়া ঢাকার সাভারের সাবেক বৈষম্যবিরোধী নেতা মাহফুজুর রহমান ও মাহিদ হাসান রাফসানসহ ২১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার সব ধারা জামিনযোগ্য হওয়ায় পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া বাকি আসামিরা হলেন– সিদ্দিকুর রহমান সাব্বীর (২০), পারভেজ হাসান (২৬), সাইদুর ইসলাম (২০), মোস্তফা কামাল (২৫), শাহাদাত আহমেদ (২৫), নাফিজুর রহমান নাইম (২৩), জনি দে (৩৫), মো. সামাদ উদ্দীন রবিন (৩৫), আলিফুল ইসলাম রিয়াজ (২৬), আসাদুল ইসলাম (২৭), আবাইদ রহমান খান পলক (২৪), মো. পাভেল চৌধুরী (২৩), মো. মেহেদী হাসান (২৯), মো. রায়হান খান (২৩), বিল্লাল হোসেন বাধন (২১), মো. শিমুল (২৫), রিয়াদ মিয়া (২৮), সৌমিত্র দাস (২৫) ও মো. আলভি আহসান খান (২৫)।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকায় মদ্যপ অবস্থায় মাতলামির সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।