মধ্যস্বত্বভোগীদের কবল থেকে পাট শিল্পকে রক্ষা করা হবে : পাটমন্ত্রী

খবরওয়ালা ডেস্ক \ বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পাট শিল্পের ক্ষতিসাধনের মূলহোতা ছিল মধ্যস্বত্বভোগীরা। তাদের কবল থেকে পাট চাষি ও পাট শিল্পকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার (৪ মার্চ) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, আমাদের দেশের পাট ও বস্ত্র শিল্প অনেক দূর এগিয়ে গেছে। আজকের সম্মেলনে ডিসিরা নানান সুপারিশ উপস্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে বন্ধ পাটকলগুলো চালু করা। এছাড়া, পাট বীজের বিষয়েও কথা হয়েছে, আমরা তা গুরুত্ব সহকারে নিয়েছি। এ মাসের শেষের দিকে পাট বীজ বপন করা হবে। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যে পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আজীবনের জন্য বন্ধ করা হয়নি। আগামী ১৪ তারিখ বন্ধ থাকা ছয়টি মিল নতুন আঙ্গিকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।