মাথার ওপর ভয়ংকর বি-২ বিমান উড়িয়ে পুতিনকে ‘শক্তি’ দেখালেন ট্রাম্প!

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় সামরিক শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। পুতিন যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লালগালিচা ধরে হাঁটছিলেন, ঠিক তখনই আকাশে গর্জে ওঠে এক বিশাল বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এর সঙ্গে ছিল আরও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে দুই প্রেসিডেন্ট মঞ্চের দিকে এগোচ্ছেন, আর তাদের মাথার ওপর দিয়েই উড়ে যাচ্ছে যুদ্ধবিমানগুলো। সেই দৃশ্য দেখে আকাশের দিকে তাকাতে বাধ্য হন পুতিন। বিশ্লেষকদের মতে, এ প্রদর্শন রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের শক্তির স্পষ্ট বার্তা।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও অদৃশ্য ক্ষমতাসম্পন্ন বি-২ যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্র পর্যন্ত বহন করতে সক্ষম। মাত্র দুজন পাইলটের পরিচালনায় বিমানটি একটানা ১১ হাজার কিলোমিটার উড়তে পারে। এর রাডার প্রতিচ্ছবি এতই ক্ষুদ্র যে কার্যত অদৃশ্য থেকে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে পারে।

তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘চুক্তি তখনই হবে, যখন সত্যিই চুক্তি হবে।’ অপরদিকে পুতিন বৈঠককে ‘গভীর ও কার্যকর’ বলে অভিহিত করে জানান, রাশিয়া আন্তরিকভাবে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায়, তবে তাদের কিছু ‘যৌক্তিক উদ্বেগ’ বিবেচনায় নিতে হবে।

সূত্র: এনডিটিভি

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।