মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ববিরোধের জেরে রাকিব মাতুব্বর (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত রাকিব মাতুব্বর চরশ্যামাইল এলাকার নাসির মাতুব্বরের ছেলে এবং একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি। গত ১২ দিন আগে জামিনে মুক্ত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় চাইনিজ কুড়াল ও দা নিয়ে রাকিবের ওপর হামলা চালায় পাঁচ-ছয় জন দুর্বৃত্ত। তারা কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যালে পাঠালে সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।