মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত ও ডায়বেটিস পরীক্ষা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুন পাড়া প্রাইমারি স্কুলে রোববার ও সোমবার একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে’ রক্ত নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৪শত জনকে রক্ত ও ডায়বেটিস পরীক্ষা করে এই সংগঠনটি। উক্ত কর্মসূচিতে এলাকার মানুষ বিনামূল্যে’ রক্ত নির্নয় করতে পেরে খুবই আনন্দিত।

 

মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত ও ডায়বেটিস পরীক্ষা

 

মানবতার ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্ত ও ডায়বেটিস পরীক্ষা

 

কারণ তারা জানতো না তাদের রক্তের গ্রুপ কি। একটি মানুষের নিজের রক্তের গ্রুপ জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মহান আয়োজনে সংগঠনের সকল সদস্যদের সাধুবাদ জানিয়েছেন। একটু মানবতার’ ছোঁয়া ফাউন্ডেশনের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মহন বলেন, অসহায় দুঃস্থ মানুষের সেবার লক্ষ্যে এই সংগঠনের জন্ম। এমনই ভাবেই মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাব একটু মানবতার’ ছোঁয়া ফাউন্ডেশন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

উপস্থিত ছিলেন- একটু মানবতার ‘ছোঁয়া ফাউন্ডেশনের মিথুন উর-রহমান, মামুন হোসেন, তুহিন আলী, জাহিদ হাসান শুভ, আকাশ আহমেদ, বাঁধন, মো: আলিফ, মোহাম্মদ আলী মিঠুন, আরোশী রহমান, খাদিজাতুল কোবরা, জয় ও তানিয়া হোসেন। উল্লেখ, সংগঠনটি দীর্ঘদিন ধরে ভেড়ামারা উপজেলায় বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রম করে আসছে। চাহিদা সম্পূর্ণ মানুষ কে হুইল চেয়ার প্রদান, স্বল্প আয়ের মানুষের জন্য দশ টাকায় আহার, শহর পরিস্কার পরিছন্ন অভিযান, দুঃস্থ অসহায় মানুষের সেবাদান করে আসছে।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।