খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 22শে মাঘ ১৪৩০ | ৪ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউট চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউডেশন কর্তৃক আয়োজিত “বৃত্তি পরীক্ষা ২০২৩”এ মিরপুর উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ৪৮ জন ছাত্র-ছাত্রীকে ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে এককালীন বৃত্তি ও সন্দ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ব অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক জুবায়ের, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ড. নার্গিস আফরোজ, দিশার নির্বাহী পরিচালক ও জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, ৮নং ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন এবং জাস্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমূখ।