মিরপুরে পিঠা উৎসব ও লোকজ মেলা পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন

14 fay 3 2 24 মিরপুরে পিঠা উৎসব ও লোকজ মেলা পরিদর্শন করলেন এমপি কামারুল আরেফিন
মিরপুর প্রতিনিধ ॥ কুষ্টিয়ার মিরপুরের আটিগ্রামে গ্রাম বাংলার ঐতিহ্য লোকজ মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেছেন কুষ্টিয়া ০২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউট প্রাঙ্গণে এ ঐতিহ্যবাহী লোকজ মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন তিনি। জাষ্টিস আবু জাফর সিদ্দিকী ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আয়োজিত এ লোকজ মেলা ও পিঠা উৎসবে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এ কে এম টিপু সুলতান, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ সূফি ফারুক, টিপু সুলতান কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট সভাপতি জুবদাতুন নেসা, জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইনস্টিটিউট সভাপতি ড. নার্গিস আফরোজ, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৮নং ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন। এ সময় এমপি কামারুল আরেফিন বলেন-পিঠা উৎসব আমাদের ঘরে ঘরে আগে যেটা ছিলো, সেটা এখন প্রায় বিলুপ্তির পথে। তাই যেসব মা বোনেরা এখানে কষ্ট করে পিঠা বানিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নাই। বিশেষ করে এ ধরনের অনুষ্ঠানে এতো ব্যাপক জনগনের উপস্থিতি আমাকে অভিভূত করেছে। এই উৎসব যুগ যুগ ধরে চলুক,এই আটিগ্রামের এই শহর থেকে গ্রামে গ্রামে উৎসবটা আরো ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি। উল্লেখ্য যে, আটিগ্রামের এই লোকজ মেলা ও পিঠা উৎসব দ্বিতীয় দিনের ন্যায় আজ শনিবার বিকেল ৪টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।