মিরপুর রেলওয়ে স্টেশন থেকে মালিকবিহীন হেরোইন উদ্ধার

প্রেস নোট ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক মহানন্দা এক্সপ্রেস ট্রেন হতে মালিকবিহীন অবস্থায় হেরোইন উদ্ধার করেছে বিজিবি কুষ্টিয়ার সদস্যরা।

বিজিবির দেওয়া প্রেস নোট সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক নির্দেশনায় গতকাল বৃহঃবার (২৭ জুন) নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদ এর নেতৃত্ত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে চাঁপাইনবাবগঞ্জ হতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০১ (এক) কেজি হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়েছে।

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।