মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বলেন, সোমবার সকাল ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লেগে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, “ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করেছে। তেমন কোনো ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”

শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয় বলে মফিদুল হক জানান।

মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিস সেক্রেটারি কোহিনুর আক্তার বলেন, “জেনারেটর রুমে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি বা বড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

খবরওয়ালা /এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।