মেহেরপুরে গ্রাম্য চিকিৎসক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামে কবরস্থানের প্রধান ফটক ভাঙা নিয়ে সৃষ্ট সংঘর্ষে গ্রাম্য চিকিৎসক হৃদয় হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিহত হৃদয়ের পিতা শাহাদত হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক ইউপি সদস্য মিলন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানিয়েছেন, আর কোনো ঘটনা যেন না ঘটে এজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া রামনগর ও চরগোয়াল গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, যার নং ২৫।

তিনি জানান, মামলায় মিলন নামের একজন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ছেলে এসএসসি পরীক্ষার্থী সামিউল্লাহ ট্রাক্টর চালিয়ে চরগোয়াল গ্রামে যায়। অদক্ষ হওয়ার কারণে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের প্রধান ফটকের আংশিক ভেঙ্গে ফেলে। এ ঘটনায় উভয় পক্ষ রামনগর বাজারে সংঘর্ষ জড়িয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।