ম্যারাডোনার চুরি হওয়া গোল্ডেন বল নিলামে

ক্রীড়া ডেস্ক ॥ ম্যারাডোনার চুরি হওয়া গোল্ডেন বল নিলামে, ১৯৮৬ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল  পেয়েছিলেন দিয়াগো ম্যারাডোনা। সেই পুরস্কারটি বিশ্বকাপের পরপরই চুরি হয়ে যায়। এবার সেই গোল্ডেন বল উঠছে নিলামে। আগামী ৬ই জুন এই গোল্ডেন বল নিলামে তোলা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ফ্রাঙ্কোস থিয়েরি।

ম্যারাডোনার চুরি হওয়া গোল্ডেন বল নিলামে

২০১৬ সালে ফ্রান্সের একটি নিলাম প্রতিষ্ঠানের কাছ থেকে অনেকগুলো ট্রফির সঙ্গে গোল্ডেন বলটিও কিনে নেন এক ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক ক্রেতা জানান, তিনি জানতেন না তিনি আসলে কী কিনেছেন। পরে সব ট্রফির নাম ইন্টারনেটে সার্চ দেওয়ার পর জানা যায় এখানে থাকা একটি ট্রফি ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল। পরে সেই ট্রফি সম্পর্কে পুলিশ, ফিফা এবং ম্যারাডোনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সেই ব্যক্তি।

 

ম্যারাডোনার চুরি হওয়া গোল্ডেন বল নিলামে

 

ওই ব্যক্তির কাছ থেকে গোল্ডেন বলটি ফরাসি নিলাম প্রতিষ্ঠান অঁগাস্তেস অকশন হাউজ কিনে নেয়। ফ্রাঙ্কোস বলেন, আমরা এর আগে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় ম্যারাডোনা যে জার্সি পরেছেন সেটি ৯ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে পেরেছি, ওই ম্যাচের বলটি বিক্রি হয়েছে ২ মিলিয়ন ইউরোতে। সুতরাং আমরা শুরুতে গোল্ডেন বলটির দর হাঁকাবো ১ মিলিয়ন। আশা করছি ভালো দামেই বিক্রি সম্ভব হবে। ফাঙ্কোস জানান, গোল্ডেন বলটির তথ্য নিশ্চিতে তারা পুলিশের ও নানান মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এই গোল্ডেন বলটিই যে ১৯৮৬ সালে বিশ্বকাপে দেওয়া হয়েছিলো ম্যারাডোনাকে, তা নিশ্চিত হয়েই নিলামে তোলা হচ্ছে ট্রফিটি। ১৯৮৬ সালের বিশ্বকাপে সবচেয়ে জমজমাট লড়াই হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার। যে ম্যাচের দুইটি গোলই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ম্যাচের  ৫১ মিনিটে ম্যারাডোনার প্রথম গোলটি ‘হ্যান্ড অব গড’ বলে খ্যাত। ৫৫ মিনিটে  ম্যারাডোনা উপহার দেন শতাব্দীর সেরা গোল।

বল পায়ে ড্রিবলিং করে ৫ ইংলিশ খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোল আদায় করেন আর্জেন্টাইন গ্রেট। ফিফার দর্শকদের ভোটে এটি গোল অব দ্য সেঞ্চুরি খেতাব পায়। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচের পর অপ্রতিরোধ্য আর্জেন্টিনাকে আর কেউ ঠেকাতে পারেনি। ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ম্যান অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয় ম্যারাডোনাকে। তার হাতে ওঠে গোল্ডেন বল। 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।