যাত্রীবাহী বাসে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক বাসচালক

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির খবর পাওয়া গেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে অন্তত ১৫ জন যাত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি যাত্রীদের।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ফতুল্লার মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, জিএস পরিবহনের বাস কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ছেড়ে আসে। ভোর সাড়ে ৫টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌঁছয়। এ সময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কাছে থামান।

সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে বলেন, ‘যাত্রীদের কাছে মাদক আছে তাই বাসে তল্লাশি করা হবে।’ তখন চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন।

এর মধ্যে ডিবি পরিচয় দেওয়া যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির যাত্রী আফরোজা আক্তার ও তার বোন মুন্নি আক্তারের পরিহিত হাতের রুলি, গলার চেইন, কানের ঝুমকাসহ নগদ টাকা, যাত্রী রুবেল হোসেনের কাছ থেকে নগদ টাকা এবং অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়।

যাত্রীরা আরও জানান, বাস চালক ও হেলপারের আচরণ সন্ধেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর ডাকাত দল জালকুড়ি এলাকায় নেমে গেলে গাড়ি ছেড়ে দেয়। ডাকাত দল যাওয়ার পর যাত্রীরা ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ মুহূর্তে বলতে পারছি না এটি ছিনতাই নাকি ডাকাতি। তবে বাসচালক আরিফুল ইসলাম (৫০), দুই হেলপার আবু সাইদ (৩৫) ও শাওনকে (১৫) আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি তদন্ত করে যদি চালক-হেলপারের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।