যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন জেমস, গড়বেন ইতিহাস!

বাংলাদেশের রক মিউজিকের সারা জাগানো ব্যান্ড নগর বাউল। আর সেই ব্যান্ডের তুমুল জনপ্রিয় তারকা মাহফুজ আনাম জেমস। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকের ঢল নামে। চলে তারুণ্যের উন্মাদনা। এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন জেমস। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। বলা হচ্ছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে।

তারুণ্যের উন্মাদনায় নগর বাউল ব্যান্ডসংগীতে লাইনআপে আরও থাকছেন— আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’—এ শিরোনামের এ কনসার্টটির টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে, যা পাওয়া যাচ্ছে ticketfuse.com-এ।

কনসার্টের আয়োজকদের মধ্যে একজন হচ্ছেন সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, ‘ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।’

এদিকে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কেউ যেন এ কনসার্ট মিস না করেন সেই আহ্বান জানিয়েছেন জেমস। তিনিও মুখিয়ে আছেন শ্রোতার সমুদ্রে গিটারে সুর তুলে তার ভরাট কণ্ঠে কনসার্ট মাতাবেন বলে।

এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল। সেখানে তাদের ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল তার। কিন্তু দলটির জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে ২৫টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে। এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।