রংপুরে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত নারীর পোড়া ম’র’দেহ উদ্ধার

খবরওয়ালা মফস্বল ডেস্ক: রংপুরের বদরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর মুখ পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দামোদরপুর ইউনিয়নের চম্পাতলী কালিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে ছিল প্রিন্টের সালোয়ার-কামিজ। তার মুখমণ্ডল আগুনে পোড়ানো ছিল। শরীরের বিভিন্ন স্থানে আগুনে দিয়ে পোড়ানো হয়। এমনকি মরদেহের ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী আবুল কালাম ও কৈলাশ চন্দ্র বলেন, ‘ওই নারীকে কেউ চিনতে পারেনি। মনে হচ্ছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর এখানে ফেলে গেছে। কেরোসিন অথবা পেট্রোল দিয়ে তার মুখমণ্ডল পোড়ানো হয়েছে যাতে চেনা না যায়। তার ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। যা হয়ত শেয়ালের দল নিয়ে যেতে পারে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, ‘ খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দোষীদের চিহ্নিত করতে বিষয়টি গুরত্বের সঙ্গে তদন্ত করার কথাও জানান এই কর্মকতা।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।