রমজানে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

রমজানের শুরু থেকেই ঢাকায় গ্যাসের তীব্র সংকট চলছে।বেশির ভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।তিতাস কর্তৃপক্ষও স্বীকার করছেন, সরবরাহে ঘাটতির কারণে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সংকট রয়েছে।

মগবাজার, পূর্ব নয়াটোলা, মিরবাগ, মধুবাগ, রামপুরার পশ্চিম হাজীপাড়া, পুরান ঢাকার গণকটুলী, নাজিরা বাজার, হাজারীবাগ, মিরপুর ও উত্তরার কিছু অংশ, মোহাম্মদপুর, মানিকনগর, বাসাবোসহ আশপাশের বেশির ভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছে এসব এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনছেন। অবৈধ ইলেক্ট্রিক হিটার, তেলের চুলা,মাটির চুলা এমনকি ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন সেসব এলাকার অনেকেই এদিকে গ্যাস না থাকলেও সময়মতো বিল পরিশোধ করতে হচ্ছে তাদের।
তিতাস গ্যাসের কর্মকর্তারা জানান, গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজিতে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির ওপর পড়েছে।

তিতাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান বলেন, চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। ফলে ঢাকার কোথাও কোথাও গ্যাস সংকট রয়েছে। তবে গত মাসের চেয়ে পরিস্থিতি এ মাসে একটু ভালো। 
তিনি বলেন, এলএনজি সরবরাহ বৃদ্ধির কারণে আমরা কিছুটা গ্যাস বেশি পাচ্ছি। তবে রোজায় গ্যাসের চাহিদা যেমন বাড়ে, বিদ্যুতের চাহিদাও বাড়ে। সেহ্‌রি, ইফতার, তারাবির সময় লোডশেডিং যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখতে হয়। এই অবস্থায় বিদ্যুতে গ্যাসের সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদিও আমরা চেষ্টা করছি বাসাবাড়িতেও যাতে সরবরাহ কিছুটা বাড়ানো যায়।

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।