রাজধানীতে ঝরছে বৃষ্টির মতো কুয়াশা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকায় আজ সকাল থেকে বিরাজ করছে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকার রাস্তাঘাট কুয়াশায় ঢেকে আছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। অনেক জায়গায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আরও জানায়, আগামী ৫ দিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

 

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।