রাজশাহীতে চাচার হাতে ভাতিজা খুন

রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা কাওসার আহমেদ রকি (২৭) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাওসার, মজিবর রহমানের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন  বলেন, রবিউলের মেয়ের কাছে এক গ্লাস পানি চেয়েছিলেন কাওসার। তখন মেয়েটি তাকে পানি দেয়নি। তাতে রাগান্বিত হয়ে চাচাতো বোনকে চড় মেরেছিলেন কাওসার।

মেয়েকে চড় মারতে দেখে রেগে যান রবিউল। তিনি হাঁসুয়া নিয়ে এসে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়।

ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাওসারের মা কাজল রেখা বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।