রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বিভাগীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ঘটনা তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার। তিনি পরিসংখ্যান বিভাগের শিক্ষক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি। ভুক্তভোগী একই বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থী।

বিভাগীয় সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত কক্ষে ঘটনাটি ঘটে। পরে সুষ্ঠু বিচার চেয়ে ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।