রিকুট লিখে যুবকের আত্মহত্যা

গোপালগঞ্জ কাশিয়ানীতে মো. তুষার খান (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে করেছে পুলিশ। স্বজনদের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবক চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. তুষার খান (২৬) মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. সুলতান খানের ছেলে।

নিহত যুবকের মা কুলসুম বেগম জানান, বুধবার বিকালে তার ছেলে তুষার বাড়িতে ছিল। সন্ধ্যায় ঘরের মধ্য দরজা বন্ধ করেছিল। দীর্ঘ সময় ডাকাডাকির পরে সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় মরদেহের পাশ থেকে দুটি চিরকুট পাওয়া গেছে। একটা চিরকুটে লেখা, ‘আমার মুক্তার কোনো দোষ নেই, সব দোষ আমার। তাই ওকে কেউ ভুল বুঝবেন না। ইতি তুষার।’ অপর চিরকুটে লেখা, ‘এই ২০০০ টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনে দিও মা।’

ওই লেখার নিচে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমার হাত-পা আমি নিজেই বানছি, যাতে উপরে ধরতে না পারি’। এছাড়াও পাশে লেখা, ‘তুমি আমার জান মুক্তা’।

এ বিষয়ে নিহতের বোন খুশী খানম জানান, তার ভাই স্ত্রীকে অনেক ভালোবাসতো। স্ত্রীর কথিত একাধিক ভাই ছিল। তাদেরকে ঋণ করে কিছু টাকা দিয়েছিল। এ নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো এবং তার স্ত্রী ঢাকা চলে যেত। বর্তমানে তিনি ঢাকায় আছেন। হয়ত এমন অভিমানে তিনি আত্মহত্যা করেছেন।

কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, যুবকের মরদেহের পাশে চিরকুট পাওয়া গেছে। মরদেহ গোপালগঞ্জ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।