রেকর্ড জয়ে সুপার এইট স্বপ্ন বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক ॥ বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেতে একটু বেশিই যেন ক্ষুধার্ত ছিল ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে অপেক্ষার পর তৃতীয় ম্যাচে এসে থ্রি লায়ন্সরা ধারণ করল হিংস্র রূপ? ব্যাটে-বলে ওমানকে পুরোপুরি ক্ষত-বিক্ষত করলো তারা। বিশ্ব রেকর্ড গড়েই ছিনিয়ে এনেছে জয়। গত ম্যাচের রাতে বিশ্বকাপের ‘বি’ গ্র“পের ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওমান। 

যেখানে ওমানকে মাত্র ৪৭ রানে আটকে দিয়ে থ্রি লায়ন্সরা জয় তোলে নিয়েছে ১০১ বল হাতে রেখে, মোটে ১৯ বলে! ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ থেকে জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারের পর স্কটল্যান্ডের সাথে করতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি।

সব মিলিয়ে একটু চাপেই ছিল ইংল্যান্ড। তবে তৃতীয় ম্যাচে এসে সেই চাপ উড়িয়ে দিলো তুড়ি মেরে, ইংলিশরা ফিরেছে স্বরূপে। পেস আর স্পিনের বৈচিত্র্যময় মিশেলে ওমানকে অলআউট করতে ইংল্যান্ড সময় নেয় ১৩.২ ওভার পর্যন্ত। আদিল রাশিদের ১১ রানে ৪, জফরা আর্চার ও মার্ক উডের সমান ১২ রানে ৩ উইকেটে মাত্র ৪৭ রানে ধসে যায় ওমান। 

বিশ্বকাপ ইতিহাসে যা চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। ওমানের হয়ে মাত্র একজন পেরেছেন দুই অংকের ঘরে যেতে, শোয়াইব খান (১১)। ২৩ বলে এই রান করেন তিনি। বাকিদের কেউ আর বলার মতো রান পাননি। জবাব দিতে নেমে জোড়া ছক্কায় ইনিংস শুরু করে ইংলিশরা। 

তবে পরের বলেই শেষ হয় ফিল সল্টের ৩ বলে ১২ রানের ইনিংস। পরের ওভারেই ফেরেন তিনে নামা উইল জ্যাকস, ৭ বলে ৫ রান করেন তিনি। তবে মূল কাজটা করেন জশ বাটলার, ৮ বলের ইনিংসে করেন ২৪* রান। সাথে যোগ দেন বেয়ারেস্টো, ২ বলে ৮*। 

সুবাদে মাত্র ১৯ বলেই জয়ের বন্দরে ইংল্যান্ড। বলের বিচারে বিশ্বকাপ ইতিহাসে যা সবচেয়ে বড় জয়। এই জয়ে সুপার এইটে যাবার রসদ পেল ইংল্যান্ড। এবার শেষ ম্যাচে নামিবিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দিতে সেরা আটে পা রাখা অসম্ভব নয়। অবশ্য সে জন্যে ওমানকে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।