শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক: জি এম কাদের

পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। পাশাপাশি এই মহিমান্বিত রজনীতে বিশ্ব মুসলিম উম্মাহ’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন।

বুধবার (২৬ মার্চ) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

শবে কদর উপলক্ষে দেওয়া বাণীতে জিএম কাদের বলেন, ‘শবে কদর হচ্ছে পুণ্যময় রজনী। সহস্র মাসের চেয়েও উত্তম এই রাতটি মানবজাতির জন্য অসীম নেয়ামত। এই মহিমান্বিত রাতেই মানবতার মুক্তির জন্য পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই মুসলিম উম্মাহর সামনে পবিত্র শবে কদর রাতটি বিশেষ সম্মানিত, তাৎপর্যপূর্ণ এবং ফজিলতময়। আমাদের ছোট্ট এই জীবনে হাজার মাসের চেয়েও বেশি ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ রয়েছে এই রাতেই। শবে কদরের ফজিলতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।’

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।