শেরপুরে ট্রলিচাপায় প্রাণ গেলো নারীর

শেরপুরের নকলায় ট্রলিচাপায় নিরালা (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারী পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরালা জামালপুর সদর উপজেলার বড় ডৌহাতলা গ্রামের বাদশার মেয়ে। তিনি নকলা উপজেলার নারায়খোলা ইউনিয়নে নানা বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় নকলা উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে ট্রলির চাপায় গুরুতর আহত হন নিরালা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা ইসলাম পিংকি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর বিকেল ৫টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিরালার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।