শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬

শ্রীলঙ্কায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পাহাড়ি এলাকা এল্লায় এই দুর্ঘটনা ঘটেছে।

শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।

দ্য ডেইলি মিরর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহতদের মধ্যে বাসচালক এবং ৯ জন নারীও রয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের বাদুল্লা টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মে মাসের পর এটিই দ্বীপরাষ্ট্রটিতে ঘটে যাওয়া সবচেয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ওই মাসে কোটমালে এলাকায় বাস দুর্ঘটনায় ২৩ জন যাত্রী নিহত হয়েছিলেন।

শ্রীলঙ্কার পার্বত্য এলাকার আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়কপথ হিসেবে পরিচিত। ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।