ষাট সেকেন্ডের ফিটনেস পরিক্ষায় জেনে নিন আপনার শরীরের বয়স

খবরওয়ালা অনলাইন ডেস্ক:হতে পারে  আপনি অর্ধশত বছর আগে জন্মেছেন এর মানে কিন্তু এই নয় আপনার শরীরের বয়স এখন ৫০। আপনার শরীরের বয়স কিন্তু ২৬ বছর হতে পারে! ঠিক একই ভাবে ২৬ বছর বয়সেও আপনার শরীরের বয়স হতে পারে ৫০ ।

গত বছর আগস্টে ‘নেচার এজিং’এ প্রকাশিত একটি গবেষণা বিশ্বব্যাপী শোরগোল ফেলে দেয়। সেই গবেষণায় জানা যায়, মাত্র ১ মিনিটের একটি সহজ পরীক্ষার মাধ্যমে বলে দেওয়া সম্ভব, আপনার শরীরের সত্যিকারের বয়স কত।

চলুন জেনে নেওয়া যাক, বয়স নির্ণয়ের এই নিখুঁত পদ্ধতি সম্পর্কে:

১. সোজা হয়ে দাঁড়ান। এবারে এক পা কোথাও হেলান বা ভর না দিয়ে উঁচু করে রাখুন।

দুই হাত রাখুন কোমড়ে। আর চোখ খোলা রাখুন।

এবার ঘড়ির দিকে খেয়াল করুন, ৬০ সেকেন্ড পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারছেন কি?

 

 

 

9k= ষাট সেকেন্ডের ফিটনেস পরিক্ষায় জেনে নিন আপনার শরীরের বয়স

কত সেকেন্ডে কত বয়স

সর্বনিম্ন ৬০ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারলে আপনার বয়স ১৮–৩৯ বছরের মধ্যে।

৪৫–৫০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারছেন? তবে আপনার শরীরের বয়স ৪০–৪৯ বছর।

যদি ৪০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে ৫০–৫৯ বছর।

আর যদি ৩৫ সেকেন্ড এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারেন,  তার মানে আপনার শরীরের বয়স ৬০–৬৯ বছর।

খুব জোর ২০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স ৭০–৭৯ বছর।

আর ১০ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারলে আপনার শরীরের বয়স ৮০ বছরের বেশি।

যদি এর চেয়েও কম সময় দাঁরিয়ে থাকতে সক্ষম হন তবে আপনার শরীর একেবারেই আনফিট। আপনি ঠিকমতো হাঁটতেও সমর্থ নন। যেকোনো সময় ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন।

ওই গবেষণায় আরও একটা  বিষয় জানা গেছে। সেটা হলো, মানুষের বয়স জীবনের দুটি সময়ে ‘হুট করে’ বেড়ে যায়। অর্থাৎ দুটি বয়সে মানুষ বেশি বয়স্ক হয়ে পড়ে।

এক. ৪৪ বছর বয়সে, দুই. ৬০ বছর বয়সে।

 

সাধারণ ভাবে বয়স ৪০ হয়ে গেলে মানুষ ভারসাম্য হারাতে থাকে। অর্থাৎ ১ মিনিট ১ পায়ে দাঁড়ানোর মতো ফিটনেস থাকে না। তবে আপনার লক্ষ্য থাকবে ৪০ বছরের পরেও ভারসাম্য ঠিক রাখা, ১ মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, ঠিকমতো ঘুমানো, পর্যাপ্ত পানি পান,দুশ্চিন্তামুক্ত জীবনযাপন দ্বারা ৪০ বছর বয়সেও শরীরের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

 

খবরওয়ালা/এফএস

 

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।