সমন্বয়কদের বিতর্কিত ভূমিকা তাদের অর্জনকে ম্লান করেছে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমন্বয়করা। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা বিতর্কিত কাজে যুক্ত হয়ে জুলাই আন্দোলনে তাদের অর্জনকে ম্লান করেছে। সমন্বয়ক পরিচয়ে সচিবালয়ে ডিসি নিয়োগের বিতর্কে জড়ান তানভীর নামে এক সমন্বয়ক। সেই তানভীর আবার এনসিটিবির ৪০০ কোটি টাকার দুর্নীতির সাথেও সম্পৃক্ত হন। এই তানভীর এনসিপির নেতা। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সরকারের উচিত তাকে আটক করে জিজ্ঞাবাদ করা, তাকে জিজ্ঞাবাদ করলে অনেক রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গণহত্যার বিচার, আওয়ামী লীগ ও তাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা। করিমগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করিমগঞ্জ মধ্যবাজার ঘুরে উপজেলা ডাক বিভাগের অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে সরকার কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। যারাই আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদেরকেই রুখে দিতে হবে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে ভবিষ্যতে সুযোগ পেলে এরচেয়ে ভয়ংকর গণহত্যা চালাবে। গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, সে জন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।