সাগরে মাছ শিকার করতে গিয়ে আটক ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

কক্সবাজারে টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আটক রোহিঙ্গাসহ ৫৫ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। তবে জেলেদের ব্যবহৃত মাছ ধরার ট্রলার ও জাল ফেরত দেয়নি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান।

জানা যায়, ফেরত আসা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা জাতিগোষ্ঠির লোক রয়েছে।

এ বিষয়ে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মাছ শিকারের সময় আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বিজিবি। এর মধ্য আমারও ছয় মাঝিমাল্লা রয়েছে। তবে আমার বোট আর জাল ফেরত দেয়নি। সব মিলিয়ে ১৫ লাখ টাকার সম্পদ ফেরত দেয়নি আরাকান আর্মি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হাওয়া ৫৫ জন জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।