সাবেক হুইপ লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৩২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর -ই-আলম চৌধুরী লিটন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সাবেক এমপি নূর-ই-আলম চৌধুরীর বিরুদ্ধে ৫৭ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৭৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ৮টি ব্যাংক হিসাবে ২৩২ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী জিনাত পারভীন চৌধুরী ও  নূর-ই-আলম চৌধুরীকে আসামি করা হয়েছে। অভিযোগে জিনাত পারভীন কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তার স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ১৩ কোটি ৮১  লাখ ৬০ হাজার ৪০৯ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অভিযোগ আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং ১৯৪৭এর ৫(২) ধারায় মামলাগুলো করা হয়েছে।
 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।