সিরাজগঞ্জে আ.লীগের মশাল মিছিল

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মশাল মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মিছিলটি কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া চর এলাকায় হয়েছে বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) রাতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই মশালমিছিলে অংশ নেয়।

ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে। যেটি সিরাজগঞ্জের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

এ সময় তাদের ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব আছে সারা বাংলায়’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম বলেন, আমরা এখন পর্যন্ত মিছিলের সঠিক কোনো তথ্য পাইনি। তথ্য পেলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।