সেন্টমার্টিনে ট্রলারসহ ৭ রোহিঙ্গা জেলে আটক করেছে আরাকান আর্মি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় সাত রোহিঙ্গা জেলেকে ট্রলারসহ আটক করেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

 বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় জেলে নুর মোহাম্মদ জানান, সেন্টমার্টিনের দক্ষিণে সীতা নামক স্থানে মাছ ধরার সময় দুটি স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দেয়। বেশ কয়েকটি ট্রলার পালিয়ে গেলেও নুরুল কায়সারের মালিকানাধীন একটি ট্রলার আটক করা হয়। ওই ট্রলারে সাতজন রোহিঙ্গা জেলে ছিলেন।

তিনি আরও বলেন, সাগরে মাছ ধরার সময় সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় অনেক সময় জেলেরা ভুলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন।

ট্রলার মালিক নুরুল কায়সার জানান, অস্ত্রের মুখে তার ট্রলার ও জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। ট্রলারটির দাম প্রায় ২২ লাখ টাকা। তিনি জেলেদের নিরাপদে ফেরত আনার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে নতুন করে সাত জেলেকে ট্রলারসহ আটকের খবর পাওয়া গেছে।

এর আগে চলতি মাসেই নাফ নদী থেকে সাতটি ট্রলারসহ ৪৯ জন জেলেকে আটক করে নিয়ে গেছে আরাকান আর্মি। তবে কাউকেই এখনো মুক্তি দেয়নি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।