স্ত্রীর বিলাসবহুল চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক!

স্ত্রীর বিলাসী জীবনযাপনের চাহিদা পূরণ করতে গিয়ে এক যুবক অবশেষে চুরির পথ বেছে নিয়েছেন। বিবিএ পাস করা তরুণটি প্রথমে ভালো বেতনের চাকরি করছিলেন, এখন জড়িয়ে পড়েছেন অপরাধ জগতে। স্ত্রীর আকাশছোঁয়া শখ মেটানোর জন্য নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক সম্মান বিসর্জন দিয়ে এই পথটি বেছে নেওয়ায় সকলেই হতবাক।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। যেখানে পুলিশের জালে ধরা পড়ার পর বেরিয়ে আসে যুবকের অদ্ভুত কাহিনি। সম্প্রতি জয়পুর শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোয় এক নারীর গলা থেকে চেন ছিনতাই করা হয়। পুলিশের তদন্তে উঠে আসে অভিযুক্ত যুবকের নাম। সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করে এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত যুবকটি হলেন তরুণ পারেক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, তরুণ বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে ভালো চাকরি করতেন। তবে এক মাস আগে তিনি বিয়ে করেন এবং বিয়ের পর তার স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের চাহিদা পূরণে সমস্যায় পড়েন। কাজেই, তাঁর জীবনের এক অদ্ভুত মোড়ে পা রাখেন। বিয়ের পর পরিবারের আয়ের সীমাবদ্ধতা বুঝতে পেরে তিনি চুরির পথ বেছে নেন এবং জয়পুরে এসে চুরি করতে থাকেন।

তরুণের চুরির অদ্ভুত পথটি তার জীবনের উপর এক বড় ঝুঁকি নিয়ে আসল, যেখানে তার শিক্ষাগত যোগ্যতা, সামাজিক সম্মান সব কিছুই ঝুঁকিতে পড়ল।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।