স্বর্ণ চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

ভারতীয় ছোট পর্দার অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।  ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার রুপি চুরি করেন ওই অভিনেত্রী। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের প্রায় ১৫ দিন পর রুপাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে ২০২২ সালের ১৩ মার্চ কলকাতা বইমেলায় পকেটমারির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রূপা। গ্রেপ্তারের পর রূপার কাছ থেকে ৭৫ হাজার টাকা, একাধিক পার্স উদ্ধার করে পুলিশ।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।