স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত

বিএনপির সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের স্বাধীনতা কনসার্ট সাময়িক স্থগিত করা হয়েছে।

সোমবার দিনগত রাত একটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে দুপুরে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মাদ সাজ্জাত আলীর বাসায় গিয়ে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা কনসার্ট আয়োজক কমিটির প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎ করেন।

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।

খবরওয়ালা/ এমএজেড

 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।