হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) হাতিয়ায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন শেষে ফেরার পথে রাতে উপজেলার চৌমুহনী বাজারের পশ্চিম পাশে একটি অন্ধকার স্থানে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাস্তার পাশে লুকিয়ে থেকে মোটরসাইকেল বহরের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরে থাকা মো. সাহেদ নামের একজন আহত হয়েছেন।

জানা গেছে, ঘটনার সময় আশপাশে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের হামলার সুযোগ পায়। এর আগেও চৌমুহনী খাদ্য গুদামের সামনে একই ধরনের হামলার শিকার হয় হান্নান মাসউদের প্রতিনিধিরা। বারবার এমন হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি মো. ইউসুফ রেজা বলেন, ‘বহরে থাকা মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন, সাহেদ, হাসান ও সোহেল। তাদের মধ্যে পেছনে বসা সাহেদ সবচেয়ে বেশি ইটের আঘাতে আহত হন। এ হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।’

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমাদের উন্নয়নমূলক কার্যক্রম এবং রাজনৈতিক অবস্থান অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে দাবি, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।’

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘হামলার বিষয়টি আমার জানা নাই অথবা কোনো লিখিত অভিযোগ নাই। হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।