১৭ লাখ মৃত ভোটার কবর থেকে ভোট দিয়েছে: সিইসি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ভোটার তালিকায় প্রায় ১৭ লাখ মৃত ভোটার ছিল,ওরাই কবর থেকে ভোট দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ এম এম নাসির উদ্দিন বলেন, কবরবাসীও ভোট দিতো। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল।

সিইসি বলেন, সুন্দর ভোটের জন্য ভোটার তালিকা স্বচ্ছ করা দরকার। ১৭ লাখ মৃত ভোটার যেমন কবর থেকে ভোট দিয়েছে, অন্যদিক ৩৬ লাখ মানুষ ভোটার হতে পারেননি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।